উত্তর: কেটে ফেলা অংশ মাটিতে পুতে দিবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় হদ্দ কার্যকর করার পর সেই কর্তিত অংশ কী করা হয়েছে এ ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না (ছহীহ বুখারী, হা/৬৭৮৩)। কেটে ফেলা পায়ের পরিবর্তে কৃত্রিম পা লাগানো যাবে। আরফাজাহ ইবনু আসআদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহেলী যুগে ‘ইয়াওমুল কুলাব’ যুদ্ধের দিন আমার নাক কেটে গিয়েছিল। তখন আমি রূপা (রৌপ্য) দিয়ে একটি নাক তৈরি করে লাগিয়েছিলাম। পরে সেটি দুর্গন্ধ করতে লাগল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন যেন আমি সোনার তৈরি একটি নাক ব্যবহার করি (আবূ দাঊদ, হা/৪২৩২; তিরমিযী, হা/১৭৭০)।
প্রশ্নকারী : এস. এম. শাহ আলম
বড়াইগ্রাম, নাটোর।
