কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): অনেক সময় গুলি করে শিকার করা হয়। সেক্ষেত্রে পশুপাখি শিকার করার সময় যদি যবেহ করার আগেই সেটি মারা যায়, তাহলে তা খাওয়া হালাল হবে কি নাকি মাটিতে পুঁতে দিতে হবে?

উত্তর: শিকারের সময় যদি ‘বিসমিল্লাহ’ বলে গুলি বা তির ছোড়া হয় এবং এর দ্বারা পশুর রক্ত প্রবাহিত হয়, তাহলে তা খাওয়া হালাল। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে জিনিস রক্ত প্রবাহিত করে এবং যার উপর আল্লাহর নাম নেওয়া হয়, তা খাও। তবে দাঁত ও নখ দিয়ে নয়’ (ছহীহ বুখারী, হা/৫৫০৩)।

প্রশ্নকারী : আল-আমিন

শেরপুর।


Magazine