কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): এক বক্তা বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ছালাত ছেড়ে দেয়, তবে তাকে ২ কোটি ৮৮ লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। এমন কোনো কথা কুরআন-হাদীছ দ্বারা কি প্রমাণিত?

উত্তর: উক্ত কথাটি ভিত্তিহীন। তবে একথা প্রমাণিত যে, ইচ্ছাকৃতভাবে ছালাত ছেড়ে দেওয়া কুফরী এবং এর পরিণতি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, مَا سَلَكَكُمْ فِي سَقَرَ - قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ ‘(জাহান্নামীরা একে অপরকে জিজ্ঞেস করবে) কোন কাজ তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাল? তারা জবাবে বলবে, আমরা ছালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না’ (আল-মুদ্দাছছির, ৭৪/৪২-৪৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি (ইচ্ছাকৃতভাবে) ছালাত ত্যাগ করল সে কুফরী করল’ (তিরমিযী, হা/২৬২১)।

প্রশ্নকারী : মো. শিহাবুদ্দীন

মালোপাড়া, রাজশাহী।


Magazine