উত্তর : উক্ত কারণে ছালাত ক্বাযা করা উচিত নয়। কেননা ফরয গোসলের জন্য পানি পাওয়া না গেলে তায়াম্মুমই যথেষ্ট। ইমরান বিন হুছাইন রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে জামা‘আতে ছালাত আদায় না করে পৃথকাবস্থায় দেখতে পেলেন। তিনি বললেন, হে অমুক! তোমাকে জামা‘আতে ছালাত আদায় করতে কিসে বাধা দিল। লোকটি বলল, আমি অপবিত্র হয়েছি। এমতাবস্থায় আমি পানি পাচ্ছি না। তিনি বললেন, তোমার জন্য তায়াম্মুমই যথেষ্ট (ছহীহ বুখারী, হা/৩৪৮; ছহীহ মুসলিম, হা/৬৮২; মিশকাত, হা/৫২৭ )।
-আকীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
