কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : দাঁড়িয়ে পেশাব করার শাস্তি কি?

উত্তর : দাঁড়িয়ে পেশাব করার কারণে শাস্তির কোন বিধান শরী‘আতে নেই। কেননা বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যায়। হুযায়ফা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক গোত্রের আবর্জনার স্থানে গেলেন এবং (সেখানে) দাঁড়িয়ে পেশাব করলেন (ছহীহ বুখারী, হা/২২৬; ছহীহ মুসলিম, হা/২৭৩; মিশকাত, হা/৩৬৪; ইবনু মাজাহ, হা/৩০৫, সনদ ছহীহ)। তবে বসে পেশাব করা সুন্নাত (তিরমিযী, হা/১২, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : সোহেল রানা

পুঠিয়া, রাজশাহী।


Magazine