কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : ছিয়াম অবস্থায় ওযূ করার কতক্ষণ পর থেকে থুথু গিলে খাওয়া যায়?

উত্তর : ওযূর পরে যেকোন সময় মুখের থুথু গিলে খাওয়া যায়। এতে ছিয়াম ভঙ্গ হবে না। কারণ থুথু ভিতরের বস্ত্ত। আর ছিয়াম অবস্থায় বাহির থেকে খাওয়া বা পান করা নিষিদ্ধ। তাছাড়া ছিয়াম ভঙ্গের যে সকল কারণ রয়েছে উহা তার অন্তর্ভুক্ত নয়। ছিয়াম ভঙ্গের উল্লেখযোগ্য কারণসমূহ হল, ইচ্ছাকৃত খানা-পিনা করা, ইচ্ছাকৃত বমি করা, সূর্যোস্তের পূর্বেই হায়েয-নিফাস আরম্ভ হওয়া, স্ত্রী মিলন করা, হস্তমৈথুন করা ইত্যাদি (ছহীহ মুসলিম, হা/১১২১; ইরওয়া, হা/৯১২)।

-আফীফ

 ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine