কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : আমি পেশায় একজন ডাক্তার। জন্ম বিরতিকরণ পিল, বড়ি বা ইনজেকশন বিক্রয় করা কি আমার জন্য হালাল হবে?

উত্তর : এগুলো বিক্রি করা যাবে না। কারণ এতে অন্যায়ের সহযোগিতা করা হবে। যা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও আল্লাহভীরুতার কাজে তোমরা একে-অপরকে সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে-অপরকে সাহায্য কর না’ (মায়েদাহ, ২)। তবে যরূরী কারণে মানুষ সন্তান দেরীতে নেওয়ার জন্য যেকোন মাধ্যম অবলম্বন করতে পারে।

- ডা. মোঃ শহীদুল ইসলাম ও আব্দুল আলীম

সাপাহার, নওগাঁ।


Magazine