উত্তর : কুরবানীর গোশতের কোন অংশ পশু জবাইকারী কিংবা কসাইকে দেয়া যাবে না। আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ছাঃ) আমাকে আদেশ করেছেন তার কুরবানীর পশুগুলো দেখাশোনা করার এবং সেগুলোর গোশত, চামড়া ও পরিধেয় মোটা চট বা ঝুলগুলো ছাদাক্বাহ করে দেয়ার এবং তার থেকে কোন কিছুই কসাইকে না দেয়ার। বর্ণনাকারী বলেন, আমরা কসাইকে নিজের পক্ষ থেকে কোন কিছু দিতাম’ (ছহীহ মুসলিম, হা/১৩১৭; মিশকাত, হা/৩২৪১)।
-আব্দুল্লাহ শাকিল
দাশড়া, ক্ষেতলাল, জয়পুরহাট।
