কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : মসজিদ ব্যতীত কোন স্থানে বা মাঠে খুৎবা দিয়ে জুম‘আর ছালাত আদায় করা যাবে কি? কতজন মুছল্লী হলে জুম‘আ করা যাবে?

উত্তর : মসজিদ ব্যতীত অন্য যে কোন স্থানে বা মাঠে খুৎবা দিয়ে জুম‘আর ছালাত আদায় করা যাবে। কেননা জুম‘আর জন্য মসজিদ শর্ত নয়। বরং জাম‘আত ও খুৎবা শর্ত। সুতরাং যে স্থানে জুম‘আ ও জামা‘আতের সুযোগ মিলবে সে স্থানে জুম‘আর ছালাত আদায় করা যাবে (ফিকহুস সুন্নাহ, ১/২৫৭-২৬০ পৃঃ; আবুদাঊদ, হা/১০৬৭; ইরওয়াউল গালীল, হা/৫৯২)। তবে জুম‘আর জন্য নির্দিষ্ট কোন জনসংখ্যার কথা হাদীছে উল্লেখ নেই। রবং জামা‘আত হওয়ার মত জনসংখ্যা হলেই জুম‘আ আদায় করা যায়।

- আব্দুল আলীম

পশ্চিম বিরামপুর, সাপাহার, নওগাঁ।


Magazine