উত্তর : কোন ব্যক্তি ইমামকে শেষ বৈঠকে পেলে তা তাঁর জন্য প্রথম বৈঠক বলে গণ্য হয় না। বরং সে ব্যক্তি সুন্নাহর অনুসরণের জন্য জামা‘আতের নেকী অর্জনের উদ্দেশ্যে ইমামের সাথে শেষ বৈঠকে শরীক হবে এবং সে ব্যক্তি ইমামের সালাম ফিরানো পর্যন্ত দু‘আ পড়তে থাকবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমামকে নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য’ (বুখারী, হা/৭৩৪; আবুদাঊদ, হা/৯৭৩; নাসাঈ, হা/৯২১; ইবনু মাজাহ, হা/৮৪৬; মিশকাত, হা/৮৫৭)।
-হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
