কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : জামা‘আতে ছালাত আদায়কালে কাতারের মাঝখানে চেয়ারে বসে ছালাত আদায় করা যাবে কি? কেননা এতে অন্যান্যদের সাথে পায়ে পা মিলানো অসম্ভব হয়।

উত্তর : জামা‘আতে ছালাত আদায়কালে কাতারের মাঝখানে চেয়ারে বসা উচিত নয়। কেননা, ছালাতে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলানো একটি গুরুত্বপূর্ণ সুন্নাত (ছহীহ বুখারী, হা/৬৮১; ছহীহ মুসলিম, হা/৬৫৬)। যদি কাতারের মাঝে চেয়ার নিয়ে বসা হয় তাহলে, সে সুন্নাতটি আমল করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। তাই, যাদের একান্তই চেয়ারে বসে ছালাত আদায় করা প্রয়োজন তাদের জন্য কাতারের এক পাশে বসা উচিত। তবে, যদি কেউ এমনটি করে তাহলে ছালাত বিশুদ্ধ হয়ে যাবে।

আব্দুল হাকীম

নিয়ামতপুর, নওগাঁ।


Magazine