উত্তর : এ ধরনের অছিয়ত শরী‘আত সম্মত নয়। এতে আদম সন্তানের মানের হানি হয়। তাছাড়া এটি পাপের অন্তর্ভুক্ত। আয়েশা রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মৃতের হাড় ভাঙ্গা জীবিতদের হাড়ভাঙ্গার মতই’ (আবুদাঊদ, হা/৩২০৭; মিশকাত, হা/১৭১৪; বুলূগুল মারাম, হা/৫৯৯)। এই হাদীছ থেকে প্রমাণিত হয় যে, জীবিত মানুষের অঙ্গহানী করলে যেমন পাপ হয়, মৃত মানুষের অঙ্গহানী করলেও তেমন পাপ হয়। তবে মৃত মানুষের অঙ্গ জীবিত মানুষকে দেয়া যেতে পারে নিমেণাক্ত শর্তানুসারে (১) লোকটির বাঁচার সম্ভবনা থাকলে (২) জীবিত ব্যক্তির মরণপূর্ব অনুমতি থাকলে (৩) গ্রহীতা রাযী ও খুশি থাকলে (৪) উক্ত অঙ্গ ছাড়া অন্য কোন চিকিৎসা নেই প্রমাণিত হলে এবং (৫) দক্ষ ডাক্তার এ ব্যাপারে নিশ্চিত হলে (আল-ফিক্বহুল ইসলামী (সংক্ষিপ্ত, পৃঃ ১১০); বাক্বারাহ ১৭৩)।
কাজল রানা
সপুরা, রাজশাহী।
