উত্তর: গোরস্থানের চারপাশে লাগানো গাছগুলো যদি গোরস্থানের জন্য ওয়াকফ করা হয়, তাহলে এই গাছগুলোর বিক্রয়মূল্য গোরস্থানের কল্যাণে ব্যয় করা আবশ্যক। আর যদি শুধু গোরস্থানের জন্য ওয়াকফ না হয়; বরং যেকোনো নেকীর কাজে ব্যবহার করার শর্তে গোরস্থান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গাছগুলো লাগানো হয়, তাহলে সেই গাছগুলোর বিক্রয়মূল্য মসজিদ মেরামতসহ যেকোনো নেকীর কাজে ব্যবহার করা যাবে (আল মুগনী, ৬/২৮-৩০)।
প্রশ্নকারী : মো. রফিকউজ্জামান
পশ্চিমবঙ্গ, ভারত।
