উত্তর : হ্যাঁ, ছালাত হয়ে যাবে। দ্বিতীয়বার তা আদায় করতে হবে না। রাসূল (ছাঃ) একদিন তাঁর জুতায় অপবিত্র কিছু লেগে থাকা অবস্থায় ছালাত আদায় করেন। অতঃপর জিবরীল (আঃ) যখন বিষয়টি তাঁকে অবগত করালেন, তখন তিনি জুতা খুলে রাখলেন। কিন্তু ঐ ছালাত তিনি পুনরায় আদায় করলেন না (মুসলিম হা/১২৫; ছহীহ ফিক্বহুস সুন্নাহ ১/২৫৯; মুগনী ২/৬৫; মাজমূ‘আ ৩/১৬৩)। তাছাড়া বান্দা অনিচ্ছাবশত কিংবা ভুলে কোন পাপ করে ফেললে তার জন্য আল্লাহ পাকড়াও করবেন না (বাক্বারাহ ২/২৮৬)।
প্রশ্নকারী : রাশেদা বেগম
মহাদেবপুর, নওগাঁ।
