উত্তর: জুয়া এমন একটি খেলার নাম, যাতে সাধারণত টাকা দেওয়া লাগে না। খেলার পদ্ধতিতে কেউ হারে, কেউ জিতে। যাকে আল্লাহ ও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারণের তীর— এগুলো শয়তানের অপবিত্র কাজ। তোমরা এসব থেকে বেঁচে থাকো, যাতে তোমরা সফল হও’ (আল-মায়েদা, ৫/৯০)। আর প্রতিষ্ঠান কর্তৃক নেওয়া ফি এবং পুরস্কার দেওয়ার বিষয়টি এমন নয়। এটা করা হয় ছেলেদের উৎসাহিত করার জন্য।
প্রশ্নকারী : আবিদ
হবিগঞ্জ।
