কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): শীতকালে তাহাজ্জুদ পড়ার জন্য গরম পানি দিয়ে ওযূ করলে আমার জ্বর আসে এবং খুব কষ্ট হয়। এ অবস্থায় কি আমি তায়াম্মুম করে ছালাত আদায় করতে পারব?

উত্তর: হ্যাঁ, এমন পরিস্থিতিতে তায়াম্মুম করা বৈধ হবে, যদি পানি ব্যবহার করলে নিশ্চিত ক্ষতি হয় বা রোগ বাড়ে এবং চিকিৎসা বা অভিজ্ঞতা থেকে তা জানা থাকে। এটি শারঈভাবে স্বীকৃত ও সহজীকরণমূলক বিধান। আল্লাহ বলেন, ‘তোমরা স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ো না’ (আল-বাকারা, ২/১৯৫)।

-রুমিউন নাহার

নতুন হাট, জয়পুরহাট।

Magazine