কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : কোন মুসলিম ব্যক্তি কি ইয়াহূদী-খ্রীস্টানদের হাতে হাত মিলাতে ও এক প্লেটে খাওয়া-দাওয়া করতে পারে?

উত্তর : ইয়াহূদী-খ্রীস্টানদেরকে প্রথমে সালাম দেওয়া যাবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা ইয়াহূদী-নাছারাদেরকে প্রথমে সালাম দিয়ো না’ (ছহীহ মুসলিম, হা/২১৬৭; মিশকাত, হা/৪৬৩৫)। তাদের সাথে মুসাফাহ করা যেতে পারে। তবে নিজ থেকে আগে মুসাফাহর জন্য হাত বাড়ানো যাবে না (ফাতাওয়া উছায়মীন, ৩/৩৭)। আর প্রয়োজনে তাদের বাড়ীতে খেতে পারে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহূদীর বাড়ীতে খেয়েছিলেন (আবুদাঊদ, মিশকাত, হা/৫৯৩১)। তবে তাদের সাথে এক প্লেটে খাওয়া-দাওয়া করা উচিত নয়। কেননা এতে ঘনিষ্টতা ও বন্ধুত্ব গড়ে উঠে, যা নিষিদ্ধ (আলে ইমরান, ২৮)।

-জাহাঙ্গীর আলম

দিনাজপুর।


Magazine