উত্তর : ছবি তোলা বড় পাপের কাজ। এ কারণে কঠোর শাস্তি দেয়া হবে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘ছবি অঙ্কনকারীদের জন্য আল্লাহ্র নিকট কঠোর শাস্তি রয়েছে’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/২১০৭; মিশকাত, হা/৪৪৯৭)। ছবি তোলা বাধ্যতামূলক করা হলে সেক্ষেত্রে ছবি তোলা যায়। আল্লাহ বলেন, ‘আল্লাহ তোমাদের সামনে হারাম বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছেন। তবে তোমরা যা করতে বাধ্য হও, তা ছাড়া’ (আন‘আম, ১১৯)। তাছাড়া ছবি তোলা যেমন অপরাধ গৃহে ছবি রাখাও তেমন ক্ষতিকর। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সেই গৃহে ফেরেশতা প্রবেশ করে না, যে গৃহে কুকুর কিংবা মানুষের ছবি থাকে’ (ছহীহ বুখারী, হা/৩২২৪; ছহীহ মুসলিম, হা/২১০৬)।
-সাবিকুন নাহার
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ ।
