উত্তর : শরী‘আতের বিধান আক্বীদাগতভাবে পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকলে ফিৎনা এড়িয়ে চলা ভালো। যেমন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বা ঘর ভেঙ্গে দিতে চেয়েছিলেন এবং ইবরাহীম আলাইহিস সালাম-এর দেওয়া ভিত্তির উপর ভিত দিতে চেয়েছিলেন। কেননা কুরাইশরা কা‘বা ঘর নির্মাণের সময় ইবরাহীম আলাইহিস সালাম-এর ভিত ছাড়াই ছোট করে নির্মাণ করেছিল। কিন্তু তারা নতুন মুসলিম হওয়ায় বিরোধের আশঙ্কায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি (ছহীহ মুসলিম, হা/১৩৩৩; ছহীহ বুখারী, হা/১৫৮৬)। তবে সাধারণভাবে সামাজিক সমস্যার কারণে ফিৎনা মনে করে শরী‘আতকে এড়িয়ে চলা যাবে না। যেমন, সম্মিলিত মুনাযাত, মীলাদ ইত্যাদিকে বিদ‘আত বললে মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে। এগুলোকে ফিৎনা বলা যাবে না।
প্রশ্নকারী : আমীনুল ইসলাম
পবা, রাজশাহী।
