উত্তর : প্রশ্নোল্লেখিত আমলটি বিদ‘আত। কেননা ঘুমানোর সময় ২১ বার বিসমিল্লাহ বলার ফযীলত সম্পর্কে কোন ছহীহ বা যঈফ হাদীছ বর্ণিত হয়নি। বরং ঘুমানোর সময় আয়াতুল কুরসী, সূরা ইখলাস, ফালাক্ব, নাস, ও সূরা বাক্বারার শেষ দু‘আয়াত পাঠ করা যায়। সাথে সাথে সুবহানাল্লাহ ৩৩ বার, আল-হামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু-আকবার ৩৩ বার বলে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহূ; লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর’ পাঠ করতঃ ঘুমানোর দু‘আ ‘আল্লা-হুম্মা বিসমিকা আমূতু ওয়া আহ্ইয়া’ পড়ে ডান দিকে মুখ করে ঘুমালে সারারাত আল্লাহ্র পক্ষ হতে একজন ফেরেশতা তার হেফাযতের জন্য নিযুক্ত থাকবেন। সকাল পর্যন্ত শয়তান তার নিকটবর্তী হতে পারবে না (বুখারী, হা/২৩১১; মুসলিম, হা/১২৩৯; আবুদাঊদ, হা/৫০৭৭)।
-তৌফিক আহমেদ
গোদাগাড়ি, রাজশাহী।
