কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : ঈদের দিনে পঠিতব্য ছহীহ তাকবীর কোনটি? ‘আল্লাহু আকবার কাবীরা, আল-হামদুলিল্লাহি কাছীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আছিলা’ তাকবীর পড়া যাবে কি?

উত্তর : ঈদের দিনে পঠিতব্য ছহীহ দু‘আ যা ছাহাবী আব্দুল্লাহ ইবনু মাসঊদ সহ অন্যান্য ছাহাবীগণ পড়তেন তা হল,

أَللهُ أَكْبَرُ أَللهُ أَكْبَرُ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَاللهُ أَكْبَرُ أَللهُ أَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ

উচ্চারণ : আল্লা-হু আক্বার আল্লা-হু আক্বার লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আক্বার আল্লা-হু আক্বার ওয়া লিল্লাহিল হাম্দ। অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য (দারাকুৎনী হা/১৭৫৬; মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/৫৬৯৭, সনদ ছহীহ; ইরওয়াউল গালীল, ৩/১২৫ পৃঃ; যাদুল মা‘আদ, ১/৪৩৩ পৃঃ; মিরআত, ৫/৭০ পৃঃ)। উক্ত দু‘আর সাথে ‘আল্লাহু আকবার কাবীরা, আল-হামদুলিল্লাহি কাছীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আছিলা’ দু‘আটি যুক্ত করে পড়ার কোন ছহীহ সূত্র পাওয়া যায় না।

-আবু হমাইদ সাঈদী

পার্বতীপুর, দিনাজপুর।


Magazine