কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : আত্মীয়-স্বজনকে যাকাত প্রদান করা যাবে কি?

উত্তর : আত্মীয়-স্বজন যদি নিঃস্ব হয় এবং ওশর-যাকাতের হক্বদার হয় তাহলে তাদেরকে যাকাত দেওয়া যাবে। একদা এক আনছারী মহিলা এবং আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী যয়নব বেলাল রাযিয়াল্লাহু আনহু-এর মাধ্যমে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে জিজ্ঞাসা করেন যে, তাদের স্বামীদের প্রতি এবং স্বামীদের পোষ্য ইয়াতীমদের প্রতি দান করলে এটা তাদের পক্ষে যথেষ্ট হবে কি? উত্তরে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তাদের জন্য দু’গুণ নেকি রয়েছে। আত্মীয়তার নেকি এবং দানের নেকি’ (ছহীহ বুখারী, হা/১৪৬৬; ছহীহ মুসলিম, হা/১০০০; মিশকাত, হা/১৯৩৪)। 

-নাহিদ বিন বেলাল

খানসামা, দিনাজপুর।

Magazine