উত্তর : উক্ত পদ্ধতিতে সাহু সিজদা দেওয়া ছহীহ হাদীছ প্রমাণিত নয়। বরং সাহু সিজদার সঠিক পদ্ধতি হল, রাক‘আত কম হলে বা বেশী হলে অথবা কত রাক‘আত হয়েছে তা নির্ণয় করতে না পারলে কিংবা তাশাহ্হুদ ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে। রাক‘আত কম হলে বা কোন রুকূ ও সিজদা ছুটে গেলে ঐ রাক‘আত পূর্ণ করার পর তাশাহ্হুদের বৈঠক শেষ করে দু’টি সিজদা দিতে হবে। রাক‘আত বেশী হলে সালাম ফিরানোর পরে হোক অথবা আগে হোক দু’টি সিজদা দিয়ে সালাম ফিরতে হবে। তাশাহ্হুদ ছুটে গেলে সিজদা দেয়ার পর সালাম ফিরাতে হবে (ছহীহ বুখারী, হা/১২৩২, ৪৮২,; ছহীহ মুসলিম, হা/৩৮৯, ৫৭১, ৫৭৩; মিশকাত, হা/১০১৪, ১০১৫, ১০১৭, ১০১৮)।
উল্লেখ্য যে, ‘যখন ইমাম প্রথম দু’রাক‘আতের পর না বসে দাঁড়িয়ে যায়, তখন যদি সে সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে স্মরণ করে, তাহলে সে যেন বসে পড়ে। আর যদি সে সম্পূর্ণ সোজা হয়ে যায়, তাহলে সে বসবে না এবং ছালাত শেষে দু’টি সাহু সিজদা করবে’ (আবুদাঊদ, হা/১০৩৬; ইবনু মাজাহ, হা/১২০৮; মিশকাত, হা/১০২০)।
-মাযহারুল ইসলাম
জয়পুরহাট সদর।
