কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : প্রায় দু’বছর হল বিয়ে করেছি। তবে মাত্র ছয় মাস ভালভাবে সংসার করার পর থেকে শুরু হয় ঝগড়া। তাই ভবিষ্যতে তাকে তালাক দিব এমন নিয়ত থাকলেও বর্তমানে তালাক দেওয়ার ইচ্ছা ছাড়াই ঝগড়াঝাটির বিভিন্ন পর্যায়ে তাকে চলে যাওয়ার জন্য বহু কথাও বলেছি। যেমন, তুমি দুইলক্ষ টাকা নিয়ে চলে যাও; আমার চেয়ে ভাল ঘরে তোমার বিয়ে হবে, তোমাকে রাখবো না ইত্যাদি। কিন্তু সে পবিত্র-অপবিত্র উভয় অবস্থাতেই বলেছে ‘তুমি আগে ডিভোর্স দাও তারপর আমি দিব’। প্রশ্ন হল এমতাবস্থায় আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে?

উত্তর : না; তালাক হয়নি। কেননা মনে মনে তালাকের নিয়ত করলে তালাক পতিত হবে না। তালাকের জন্য নির্দিষ্ট শব্দ বা সমর্থক শব্দ উল্লেখ করা যরূরী। তাই প্রশ্নোল্লেখিত অবস্থায় স্ত্রী তালাক হবে না। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা ক্ষমা করে দিয়েছেন ঐ ত্রুটি যা আমার উম্মত অন্তরে বলে, যতক্ষণ তা বাস্তবে না করে অথবা মুখে না বলে’ (ছহীহ বুখারী, হা/২৫২৮; ছহীহ মুসলিম, হা/২০১)। উল্লেখ্য যে, স্ত্রীর সাথে নরম আচরণে চলতে হয়। সবসময় কল্যাণের উপদেশ দিতে হয় (ছহীহ বুখারী, হা/৪৭৮৭)। এধরনের অপসন্দনীয় ও নোংরা কথা থেকে বিরত থাকা একান্ত যরূরী।

-শামীম হোসাইন

 গোদাগাড়ী, রাজশাহী।


Magazine