উত্তর : না, সূদের টাকাকে প্রদত্ত ঋণের টাকার মধ্যে গণ্য করা ঠিক হবে না। কেননা ঋণ দেওয়ার মধ্যে যেমন নেকী রয়েছে তেমনি তা পরিশোধে অক্ষম ব্যক্তিকে ক্ষমা করে দিলেও তার জন্য বিরাট নেকী রয়েছে। আবু ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি এই কামনা করে যে, আল্লাহ তা‘আলা তাকে ক্বিয়ামত দিবসের দুঃখ-কষ্ট হতে মুক্তি দিবেন, সে যেন অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তির সহজ ব্যবস্থা করে অথবা ঋণ মওকূফ করে দেয়’ (মুসলিম, মিশকাত হা/২৯০২)। অন্য বর্ণনায় আছে, আল্লাহ তা‘আলা তাকে (হাশরের মাঠে) তাঁর ছায়া দান করবেন’ (মুসলিম, মিশকাত হা/২৯০৩/৪ ‘দেউলিয়া হওয়া এবং ঋণ গ্রহীতাকে অবকাশ দান’ অনুচ্ছেদ)। সুতরাং অক্ষম ঋণ-গ্রহীতাকে ক্ষমা করে দিয়ে সূদের সকল অর্থ দরিদ্রদের মাঝে বিতরণ করতে হবে। তবে শর্ত হল, নেকীর আশা থাকবে না। বরং তা কোন উদ্দেশ্য ছাড়াই দিতে হবে (ফিক্বহুল ইসলামী, পৃঃ ৭০৪)।
-রবিউল ইসলাম
কালীগঞ্জ, ঝিনাইদহ।
