উত্তর : উক্ত দু‘আটি ইমাম হায়ছামী তার মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে বর্ণনা করেছেন (মাজমাউয যাওয়ায়িদ, ১০/১৮১ পৃঃ)। এছাড়া ইমাম বাযযার রাহিমাহুল্লাহ তার কাশফুল আসতার গ্রন্থে বর্ণনা করেছেন। উক্ত হাদীছের সনদে উক্ববা ইবনু আব্দিল্লাহ আল-আছাম রাযিয়াল্লাহু আনহু রয়েছেন। তিনি একজন দূর্বল রাবী। ইয়াহইয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি নির্ভরযোগ্য নন। হাসান আল-বাসরী রাহিমাহুল্লাহ ও ‘আতা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি ছিলেন দুর্বল, দুর্বল হাদীছ বর্ণনাকারী এবং হাদীছের হাফেয নন (মুখতাছার আল-কামেল ফিয যু‘আফাহ, ১/৫৮০ পৃঃ)। এসব কারণের উপর ভিত্তি করে হাদীছটিকে শায়খ নাছিরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ মুনকার বলেছেন (সিলসিলা যঈফাহ, /৯১১)।
-আব্দুর রহমান
মোল্লাহাট, বাগেরহাট।
