কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রকৃত মানুষ

এক গ্রামে দু’জন লোক বাস করত। একজন খুবই ভালো মানুষ। সর্বদা অন্যের পাশে গিয়ে দাঁড়ায়। এজন্য গ্রামের সকল মানুষ তাকে সম্মান করে। অপর লোকটি ছিল খুবই খারাপ। সর্বদা অন্যের সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। কারও সাথে ভালো করে মিশতে জানে না। তাই গ্রামের সকল মানুষ তাকে ঘৃণা করে। কেউ তাকে সম্মান করে না। একদিন হঠাৎ দুষ্ট লোকটির মাথায় খারাপ বুদ্ধি চাপল। ভালো লোকটি যেই জঙ্গলের রাস্তা দিয়ে চলাফেরা করে, সেই রাস্তাতে একটা বড় গর্ত করে রেখেছে। তাতে আবার গর্তের উপর খড়-বিচালিও দিয়ে রেখেছে। যাতে ভালো লোকটি বুঝতে না পারে এখানে গর্ত আছে। দুষ্ট লোকটির ভাবনা, যখন ভালো লোকটি গর্তের মাঝে পড়ে যাবে, তখন পাথর ফেলে দেবে গর্তের মাঝে। এতে ভালো লোকটি মারা যাবে। এদিকে সন্ধ্যা হয়ে গেল। ভালো লোকটির আসার নাম নেই। জঙ্গলের মাঝে সে হঠাৎ করে একটা বড় শেয়াল তার সামনে আসল। সে ভয়ে দৌঁড় শুরু করল এবং তারই বানানো গর্তে সে নিজেই পড়ে গেল। অনেক চিৎকার করল, কিন্তু আশেপাশে কেউ নেই। সেই সময় ওই ভালো লোকটা ও তার সাথীরা ওই পথ দিয়ে যাচ্ছিল। চিৎকার শুনে সবাই ছুটে গেল, দেখলো গর্তের মাঝে দুষ্ট লোকটা। দেখামাত্রই ভালো লোকটি তাকে ওঠানোর জন্য ব্যাকুল হলো। তার সাথীরা বলছে, তাকে ওঠানোর কি দরকার? হয়তো সে অন্যের জন্য এই ফাঁদ বানিয়েছে এবং সে নিজেই পড়েছে। ভালো লোকটি কারও কথায় কান না দিয়ে খারাপ লোকটিকে গর্ত থেকে তুলল। শেষে সবাইকে বলল, মানুষ মানুষের জন্য। অন্যকে সাহায্য করা প্রকৃত মানুষের কর্তব্য। সেই দিন থেকে খারাপ লোকটি তার ভুল বুঝতে পারল এবং ভালো মানুষে পরিণত হল। সবাই এখন তাকে সম্মান করে।

শিক্ষা : মানুষ মানুষের জন্য। হোক সে নিজের আপন কেউ বা তোমার ঘোর শত্রু, তাকেও রক্ষা করা মানুষের কর্তব্য। নিজের জীবন উৎসর্গ করে অন্যের জীবন বাঁচায় যে, সেই তো প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষেরা কখনও অসম্মানিত হয় না।

-শাকিব হাসান

খানসামা, দিনাজপুর।

Magazine