উত্তর: প্রথমত: বিয়ের আগে ছেলে-মেয়ের নির্জনতা গ্রহণ করা ও একাকিত্বে কথা বলা হারাম। কারণ এ ধরনের নির্জনতা শয়তানের প্ররোচনায় গুনাহ ও অশ্লীলতার দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো পুরুষ যেন কোনো নারীর সঙ্গে নির্জনে একাকী না থাকে; কারণ তখন তাদের তৃতীয়জন হয় শয়তান’ (তিরমিযী, হা/২১৬৫)। দ্বিতীয়ত, বিবাহের পূর্বে তালাককে শর্তযুক্ত করা সহীহ নয় (মুগনী, ৮/২৩২)। তৃতীয়ত, যদি কোনো ছেলে বিয়ের আগে বিবাহের প্রস্তাব দেওয়া মেয়েকে একথা বলে থাকে, ‘তুমি যদি এমন করো, তাহলে আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব’, তাহলে বিয়ের পর স্ত্রী তার কথা না শুনলে পূর্বের সেই কথার কারণে স্বয়ংক্রিয়ভাবে তালাক হবে না। আলী ইবনু আবী তালিব রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিবাহের পূর্বে কোনো তালাক নেই’ (ইবনু মাজাহ, হা/২০৪৯)। অর্থাৎ কোনো নারী যখন কোনো ব্যক্তির স্ত্রীই হয়নি, তখন তাকে দেওয়া তালাক কার্যকর হবে না। এছাড়া শরীআতে এ সমস্ত কথা বলা জায়েয নয়।
প্রশ্নকারী : রিহাম
