উত্তর: শরীআত সমর্থিত ওযর (যেমন- শারীরিক অসুস্থতা বা ঋতু চলাকালীন অবস্থা) ব্যতীত স্বামীর ডাকে সাড়া না দিলে স্ত্রীর গুনাহ হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ ‘যখন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, কিন্তু স্ত্রী তার ডাকে সাড়া না দেয় এবং স্বামী তার উপর রাগান্বিত হয়ে রাত কাটিয়ে দেয়, তখন ফেরেশতাগণ সকাল পর্যন্ত সেই স্ত্রীর উপর অভিসম্পাত করতে থাকে’ (ছহীহ বুখারী, হা/৩২৩৭)। উল্লেখ্য, স্বামীর পরিবারে অশান্তি হওয়ায় স্বামীর ডাকে সাড়া না দেওয়ার সুযোগ নেই। পারিবারিক অশান্তি দূর করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
প্রশ্নকারী : উম্মে আদিবা
