কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): যেকোনো সময় যেকোনো প্রয়োজনে যেকোনো স্থানে দুই হাত তুলে দু‘আ করা কি শরীআতসম্মত?

উত্তর: দু‘আ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত (আবূ দাঊদ, হা/১৪৭৯)। আর ইবাদত সুন্নাহসম্মতভাবে পালন করা আবশ্যক। সুতরাং যেসব স্থানে বা প্রেক্ষাপটে হাত তুলে দু‘আ করা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত, সেসব স্থানে বা প্রেক্ষাপটে হাত তুলে দু‘আ করা সুন্নাত। এর বাইরে নিজের খেয়াল-খুশি মতো যখন তখন সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা বিদআত (ছহীহ বুখারী, হা/২৬৯৭)। উল্লেখ্য, দু‘আ করার জন্য হাত তোলা আবশ্যক নয়; বরং হাত তোলা ছাড়াও দু‘আ করা যায়।

প্রশ্নকারী : মাইনুল ইসলাম

ফরিদপুর।


সাওয়াল জওয়াব

প্রশ্ন (১৪): আমার বিয়ের ১ বছর পার হয়ে গেছে। বাচ্চা নিতে চাচ্ছি, কিন্তু কনসিভ হচ্ছে না। ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ বা চিকিৎসা নিয়ে বাচ্চা নেওয়া জায়েয হবে কি? নাকি অপেক্ষা করব?

প্রশ্ন (১৫): আমাদের গ্রামে আগে হিন্দুদের পূজাকে কেন্দ্র করে একটি মেলা হতো। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এ বছর আবার মেলা হয়েছে, তবে এবার কোনো পূজা নেই। মুসলিমরাই আয়োজন করছে। কিন্তু মেলায় লাঠিখেলা, ঢোল, গান-বাজনা ইত্যাদি রয়েছে। প্রশ্ন হলো এই মেলাকে কেন্দ্র করে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ানো কি জায়েয? শুধু কেনাকাটার জন্য মেলায় যাওয়া বা বাচ্চাদের জন্য খেলনা কেনা কি জায়েয?

প্রশ্ন (১৩): মেয়েরা যদি পর্দা করে, তাহলে বালিকা স্কুল বা মাদ্রাসায় শিক্ষকতা করা কি জায়েয?

প্রশ্ন (১৬): ফ্ল্যাট বিক্রির ৫০ লাখ টাকা একটি সূদী ব্যাংকে জমা ছিল। একই হিসাবে ফিক্সড ডিপোজিটের প্রায় ৫ লাখ টাকা সূদ জমা হয়েছে, তবে এখন সূদ নেওয়া বন্ধ করেছি। এই অবস্থায় মূল ৫০ লাখ টাকা দিয়ে কি হজ্জ বা উমরা করা যাবে? আর সূদের ৫ লাখ টাকা কী করতে হবে?

প্রশ্ন (১৭): আমাদের এলাকায় ধান কাটার পর জমির নাড়ায় সবাই গরু-ছাগল চরায়, মালিকও কিছু বলেন না। তাহলে মালিকের অনুমতি ছাড়া নাড়া/খড় কেটে আনা কি জায়েয?

প্রশ্ন (১৮): বর্তমানে দেখা যায়, অনেকে জিন হাজির করে বিভিন্ন সমস্যার সমাধান করে, বিভিন্ন চিকিৎসা প্রদান করে এগুলো কি ইসলামসম্মত?

প্রশ্ন (১৯): ট্রেনে সাধারণ বগিতে সিট কাটি। কিন্তু এসি বগি ফাঁকা থাকায় সেখানে বসে ভ্রমণ করি। কারণ সেটা ফাঁকায় যাবে। এমন করা যাবে কি, নাকি এটি প্রতারণা? এসি সিটের ভাড়া সাধারণ সিটের দ্বিগুণেরও বেশি।

প্রশ্ন (২০): অনেক প্রতিষ্ঠানে দেখা যায় মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। যদি কোনো ছাত্রের কাছে মোবাইল পাওয়া যায়, তাহলেসেটা কোনো শিক্ষক বা কর্তৃপক্ষ ভেঙে ফেলে বা অন্য কাউকে দিয়ে দেয়। এটা করা কী শরীআতসম্মত?

প্রশ্ন (২১): আমি বিয়ে করতে চাই, কিন্তু স্ত্রীকে পর্দায় রাখার মতো উপযুক্ত ও নিজস্ব বাড়ি আমার নেই। আমাদের জমি নদীভাঙনে বিলীন হয়ে গেছে, বর্তমানে আমরা অন্যের জমিতে বসবাস করছি। অন্যদিকে, বিয়ে না করে নিজের ঈমান ও চরিত্র সংযত রাখা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছে। ছিয়াম রাখার চেষ্টা করেছি, কিন্তু ১২ ঘণ্টার চাকরির কারণে তা নিয়মিত পালন করাও কষ্টকর। এ অবস্থায় আমার করণীয় কী?

প্রশ্ন (২২): বর্তমানে সালাফী কিছু লোক সামান্য পড়াশোনা ও কিছু কুরআন-হাদীছ মুখস্থ করে দাওয়াতী কাজ করে বা জুমআর খুৎবা দেয়। আবার ফতওয়াও দেয়। এই কাজ কতটুকু শরীআতসম্মত?

প্রশ্ন (২৩): ভূমি অফিসে কয়েক বছর থেকে এক কাজ আটকে আছে। আমি এখন পর্যন্ত ঘুষ দেইনি। কিন্তু কাজটা করা প্রয়োজন। ঘুষ দিলে পরেরদিন কাজ হয়ে যাবে। এমতাবস্থায় ঘুষ দিতে পারব কি?

প্রশ্ন (২৪): আমি শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে Artificial Intelligence (AI) ব্যবহার করে ভিডিও তৈরি করি। এসব ভিডিওতে মানুষের চরিত্র AI-এর মাধ্যমে উপস্থাপন করা হয়। এ বিষয়ে আমার দুটি প্রশ্ন রয়েছে— ১. কোনো মানুষের রেফারেন্স ছবি ব্যবহার করে AI-এর মাধ্যমে সেই ছবিকে বিভিন্ন স্টাইলে সম্পাদনা (Edit) করা কি ইসলামের দৃষ্টিতে জায়েয? ২. কোনো মানুষের রেফারেন্স ছবি ব্যবহার করে AI-এর মাধ্যমে ভিডিও তৈরি করা কি জায়েয?

প্রশ্ন (২৫): বিউটি পার্লারে গিয়ে বিবাহ বা কোনো উপলক্ষ্য ছাড়াই সাজগোজ করা যাবে কি? যেমন- ফেসিয়াল ও হেয়ার ট্রিটমেন্ট।

প্রশ্ন (২৬): হারবাল লাইফ কোম্পানি, মাল্টিলেভেল কোম্পানি ও চেইন মার্কেটিং কি বৈধ? এটি হলো ফুড প্রোডাক্ট, যার মাধ্যমে ওয়েট কন্ট্রোলে থাকে।

প্রশ্ন (২৭): সরকারী চাকরি করার বিধান কী? যেমন- বিসিএস প্রশাসন বা অন্যান্য ক্যাডার। কারণ এতে অনেক হারামের সাথে যুক্ত হতে হয়। কোনো এক শায়খ এক বক্তব্যে দেশের সংস্কার করার বিষয় এনে এতে উৎসাহিত করেছেন।

প্রশ্ন (২): আমাদের এলাকায় প্রায় সব মসজিদে ফরয ছালাতের সময় অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়। আমি যদি কারো পায়ের সাথে পা লাগাতে চাই, তাহলে তারা পা সরিয়ে নেয়। তারা রেগে যায়। তারা মনে করে পায়ের সাথে পা লাগালে তাদের অসম্মান করা হয়। ইমাম ছাহেবরাও এ ব্যাপারে জোরালো কোনো কথা বলে না। এক্ষেত্রে আমার করণীয় কী?

প্রশ্ন (৩): ইমাম ছালাতে ভুল করেছে। এখন মুক্তাদী জানা সত্ত্বেও ভুল সম্পর্কে ইমামকে অবগত করেনি। এখন কি মুক্তাদীর কোনো পাপ হবে?

প্রশ্ন (৪): মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই ছালাত জমা করে পড়া যাবে কি?

প্রশ্ন (৫): ভ্রমণে বের হওয়ার সময় ছালাত কি একাকী পড়বে, নাকি জামাআতে পড়তে হবে? কোনটি উত্তম?

প্রশ্ন (৬): আমি একটি গ্যাস পাম্পে রাতে ডিউটি করি। আমাকে রাত একটা থেকে ফজরের আগ পর্যন্ত ডিউটি করতে হয়। আমি তাহাজ্জুদের ছালাত আদায় করতে চাই। কিন্তু ছালাতআদায়ের বিশেষ জায়গা নেই। আমি কি এ অবস্থায় চেয়ারে বসে তাহাজ্জুদের ছালাত আদায় করতে পারব?

প্রশ্ন (৭): মাগরিব বা এশার ছালাতের জামাআত শেষ হওয়ার পর মুছল্লীগণ যখন সুন্নাত ছালাত আদায় করেন, সেই সময়ে আমরা যারা পরে মসজিদে এসে মাগরিব বা এশার ফরয ছালাত আদায় করব, তখন আমরা কিরাআত সশব্দে পড়ব, নাকি নীরবে পড়ব?

প্রশ্ন (৮): চা পাতা ও মেহেদি দিয়ে পাকা চুল রং করা যাবে কি? করলে কি ছালাত হবে?

প্রশ্ন (৯): ছালাত আদায়কালীন সময়ে ক্বিবলার দিকে থুথু ফেলা নিষেধ। এই নিষেধাজ্ঞা কি ছালাতের বাইরে অন্যান্য সময়েও প্রযোজ্য হবে?

প্রশ্ন (৪০): আমার মা নানাবাড়ি থেকে সামান্য সম্পত্তি বিক্রি করে টাকা এনেছে এবং বাবা-মা জীবিত আছে। সেই টাকা কি আমার মা নিজ ইচ্ছেমতো খরচ করতে পারবে, নাকি ওয়ারিছদের মাঝে ভাগ করে দিতে হবে জীবিত থাকা অবস্থায়? উল্লেখ্য যে, আমার মা-বাবাকে আমি ছাড়া কোনো সন্তান নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনেও দেয় না বা ওষুধপত্রও কিনে দেয় না। এখন যদি মা সব টাকা আমার সাংসারিক কাজে ব্যয় করে, এতে কি মা-বাবা ও আমি গুনাহগার হব? অর্থাৎ আমি, বাবা ও মা তিনজনই ওই টাকা ভোগ করছি।

প্রশ্ন (৪১): পাগল যদি সম্পদ নষ্ট করে, এর জন্য কি সে দায়ী থাকবে নাকি তার ওয়ারিছরা দায়ী থাকবে? উল্লেখ্য, পাগলের যা সম্পদ ছিল, সকলে ভাগ করে নিয়েছে।

প্রশ্ন (৪২): আমার বাবা ছোটকাল থেকে এক বাড়িতে দত্তক পুত্র হিসেবে থাকে, তাদের সব ধরনের দেখাশোনা করে এবং তাদের যেকোনো আর্থিক প্রয়োজনে সাহায্য করে। এখন তারা আমার বাবাকে তাদের সম্পত্তি লিখে দিয়েছে, এটা গ্রহণ করা জায়েয হবে কি? তাছাড়া তাদের ওয়ারিছ আছে তাদের তেমন খোঁজখবর, দেখাশুনা করে না।

প্রশ্ন (৪৩): মৃত রেজিয়া বিবি, তার কোনো নিজের সন্তান নেই; তবে ২ জন পালক পুত্র আছে। তার এক সহোদর ভাই (মৃত আব্দুল গফুর) ও এক সহোদর বোন (মৃত সায়মন) আছে। মৃত আব্দুল গফুর এর ৩ জন পুত্র (১. আব্দুল জলিল, ২. আব্দুস সবুর ও ৩. আব্দুর রহমান) এবং ৪ জন কন্যা (১. ফজিলা, ২. রসিদা, ৩. মোসলেমা ও ৪. আজুবা)। মৃত সায়মন এর ১ জন পুত্র রেজাউল। মৃত রেজিয়ার কে কে কত ভাগ সম্পত্তির উত্তরাধিকারী হবে?

প্রশ্ন (৩১): স্বামীর অবিবাহিত বড় বোনের তার সমবয়সী ছোট ভাইয়ের কাছে কী কী হক্ব রয়েছে?ননাস দ্বারা কটু কথা এবং অপবাদের স্বীকার হয়ে একসাথে বসবাসের জন্য নিজেকে বুঝাতে পারছি না। এমতাবস্থায় আমরা স্বামী-স্ত্রী আলাদা বাসায় থাকলে কি বোনের প্রতি যুলম হবে?

প্রশ্ন (৩২): যদি কোনো কারণবশত স্বামী-স্ত্রীর তালাক হয়ে যায়। তাহলে তাদের সন্তানগুলো কার হবে? দলীলসহ বিস্তারিত জানতে চাই।

প্রশ্ন (৩৩): আমি প্রবাসী ও তিন ভাইয়ের মধ্যে পরিবারের বড় ছেলে। বিদেশে এসে বাবার ঋণ পরিশোধ করছি, ফলে নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছি না। এখন আমার করণীয় কী? বাবার ঋণ শোধ করাই কি আগে উচিত, নাকি নিজের ভবিষ্যতের জন্যও সঞ্চয় করা উচিত? বাবার ঋণ শোধের ব্যাপারে কি শরীআতের বাধ্যবাধকতা আছে? আর এ পর্যন্ত ঋণ পরিশোধের মাধ্যমে কি বাবা-মায়ের হক্ব আদায় হয়েছে?

প্রশ্ন (৩৪): বিয়ের আগে এক ছেলে এক মেয়েকে বলেছে, ‘কিন্তু যদি কোনোদিন দেখি এমন কিছু করছো যেটা আমি না করছি, তাহলে ঐদিনই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব’। এখন বর্তমানে ঐ ছেলে আর মেয়ে স্বামী-স্ত্রী। বর্তমানে কি স্ত্রী স্বামীর কথা না শুনলে বিয়ের আগের বলা কথা বাস্তবায়ন হবে?

প্রশ্ন (৩৫): স্বামী দ্বিতীয় বিয়ের পর দীর্ঘদিন প্রথম স্ত্রীর সঙ্গে সংসার করেননি, তবে কখনো তালাকও দেননি। এখন দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর প্রথম স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে তিনি যেতে রাজি নন। এ অবস্থায় প্রথম স্ত্রী কি গুনাহগার হবেন? শরীআতের দৃষ্টিতে উভয়ের করণীয় কী?

প্রশ্ন (৩৬): মেয়েদের বিয়ে হওয়ার পরও কি তারা নিজেদের পড়াশোনা (হতে পারে সেটা ধর্মীয় কিংবা দুনিয়াবী পড়াশোনা) চালিয়ে যাবে, নাকি পরিবারের সদস্যদের সেবাযত্নের প্রতি মনোনিবেশ করবে? অথবা স্বামীর কি উচিত হবে, বিয়ের পরেও স্ত্রীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া?

প্রশ্ন (৩৭): স্বামী তার স্ত্রীর হক্ব যথাযথ আদায় করছে না। স্বামীর অবৈধ ইনকাম, যৌতুকের অত্যাচার, অবৈধ সম্পর্ক এবং শিরকী আক্বীদা (আল্লাহর চেয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়) পোষণ করায় স্ত্রী খোলা তালাক নিতে চায়। এমতাবস্থায় মোহরানার ব্যাপারে স্ত্রীর অধিকার কীরূপ হবে?

প্রশ্ন (৩৮): স্বামীর পরিবারে অশান্তি হওয়ার কারণে স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে কি গুনাহ হবে?

প্রশ্ন (৩৯): স্বামী ছালাত আদায় করে না, অনেক অনিয়ম, বাজে চলাফেরার কারণে অশান্তি লেগে থাকে। সে ঠিকমতো বাসায় আসে না, অন্য মেয়েদের সাথে যোগাযোগ রাখে, গালিগালাজ করে কথা বলে, মারমুখী হয়। কিছুদিন আগে মোবাইল চেক করায় গায়েও হাত তুলেছে। এই মুহূর্তে আমার কী করা উচিত? আমার কি এই সংসার করা ঠিক হবে? সে ছালাত না পড়ায় কি আমাদের বিবাহ ঠিক আছে?

প্রশ্ন (২৯): সূরা আল-হুজুরাতের ১১ নম্বর আয়াত এবং তাফসীর পড়ে আমার মনে হয়েছে যে, ‘বাঙালি’ শব্দকে বিকৃত করে ‘বাঙ্গু’ বলে সম্বোধন করা উপহাস, তুচ্ছতাচ্ছিল্য ও অবমাননাকর উপাধি হওয়ায় এটি হারাম। এ বিষয়ে ফেসবুকে পোস্ট করলে কেউ বলেন, আমি নাকি নিজে কুরআন বুঝে হারাম-হালালের ফাতওয়া দিচ্ছি। আমার প্রশ্ন হলো, ‘বাঙ্গু’ শব্দটি অবমাননাকর অর্থে ব্যবহার করা কি শরীআতের দৃষ্টিতে হারাম? আর এ বিষয়ে আমার মন্তব্য কি ফাতওয়া দেওয়ার শামিল?

প্রশ্ন (২৯): সূরা আল-হুজুরাতের ১১ নম্বর আয়াত এবং তাফসীর পড়ে আমার মনে হয়েছে যে, ‘বাঙালি’ শব্দকে বিকৃত করে ‘বাঙ্গু’ বলে সম্বোধন করা উপহাস, তুচ্ছতাচ্ছিল্য ও অবমাননাকর উপাধি হওয়ায় এটি হারাম। এ বিষয়ে ফেসবুকে পোস্ট করলে কেউ বলেন, আমি নাকি নিজে কুরআন বুঝে হারাম-হালালের ফাতওয়া দিচ্ছি। আমার প্রশ্ন হলো, ‘বাঙ্গু’ শব্দটি অবমাননাকর অর্থে ব্যবহার করা কি শরীআতের দৃষ্টিতে হারাম? আর এ বিষয়ে আমার মন্তব্য কি ফাতওয়া দেওয়ার শামিল?

প্রশ্ন (২৮): হাসপাতালের রোগী মার্কেটং করা কি বৈধ উপার্জন? রোগী হাসপাতালে নিয়ে যেতে পারলে ৪০% রিপোর্টের বিল থেকে দেয়, এটা কি হালাল?

প্রশ্ন (৩০): ফার্মেসিতে আমি ন্যায্য মূল্য নেওয়ার কারণে সমিতি থেকে আমার দোকান বন্ধ করে দেওয়া হয়। তাদের কথা অনুযায়ী লাভ করলে এটা আমার মতে যুলম হয়ে যায়। কোনো পণ্যে ৫০-৭০% এর বেশি লাভ নেয় তারা। বেশি টাকায় বিক্রি না করলে আমার দোকান খুলতে দিবে না। আমি কি তাদের কথা অনুযায়ী লাভ করে ব্যবসা করতে পারব?

Magazine