উত্তর: ইসলামের দৃষ্টিতে পালক পুত্র ওয়ারিছ হয় না। সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী মৃত রেজিয়া বিবির ওয়ারিছ শুধুমাত্র তার একজন আপন ভাই (মৃত আব্দুল গফুর) ও একজন আপন বোন (মৃত সায়মন)। এক্ষেত্রে মৃত রেজিয়া বিবির মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তার ভাই মৃত আব্দুল গফুর পাবে, আর অবশিষ্ট এক ভাগ পাবে তার বোন মৃত সায়মন। যদি উক্ত সম্পত্তি বণ্টিত হওয়ার পূর্বেই আব্দুল গফুর ও সায়মনের মৃত্যু হয়, তাহলে এই সম্পত্তি তাদের ওয়ারিছদের মাঝে বণ্টিত হবে এভাবে যে, আব্দুল গফুর এর প্রাপ্ত দুই-তৃতীয়াংশ সম্পত্তিকে দশ ভাগে ভাগ করে তার ৩ জন ছেলের প্রত্যেককে দুই-দশমাংশ প্রদান করা হবে এবং তার ৪ জন কন্যার প্রত্যেককে এক-দশমাংশ প্রদান করা হবে। আর মৃত সায়মনের যেহেতু ওয়ারিছ একজনই অর্থাৎ তার পুত্র রেজাউল, তাই মৃত সায়মনের প্রাপ্ত এক-তৃতীয়াংশের পুরোটাই রেজাউল পাবে।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
