উত্তর: বিউটি পার্লারে মহিলাদের যেভাবে সাজানো হয় একজন মহিলা অন্য আম তথা সাধারণ মহিলার মাধ্যমে সেভাবে সাজতে পারবে না। এজন্য মার্কেটে অবস্থিত বিউটি পার্লারে সাজগোজ করা যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো নারী অপর নারীর শরীর স্পর্শ করে স্বামীর সামনে যেন তা বর্ণনা না করে। কারণ হতে পারে স্বামী উক্ত নারীকে অন্তরের চোখ দিয়ে দেখতে থাকবে’ (ছহীহ বুখারী, হা/৫২৪০; মিশকাত, হা/৩০৯৯)। বরং কনেকে বাড়িতে ঘরোয়া পরিবেশে বোন, দাদি, নানি, মামি বা খালারা সাজাবে এবং সাজসজ্জার জন্য ব্যবহৃত সমস্ত প্রসাধনী সামগ্রী অবশ্যই হালাল হতে হবে।
প্রশ্নকারী : জোহরা তাবাসসুম
রাজশাহী।
