উত্তর: চুরি করা জঘন্য পাপ। এজন্য আল্লাহ তাআলা চোরের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছেন (আল-মায়েদা, ৫/৩৮)। তবে দণ্ড কার্যকর করার দায়িত্ব প্রশাসনের। পিতামাতার করণীয় হলো শৈশব থেকেই সন্তানকে চুরির মতো অপরাধ ও মন্দ দিকের ব্যাপারে দীক্ষিত করা। এরপরও যদি অপ্রাপ্তবয়স্ক সন্তান তার বাবার পকেট অথবা দোকান থেকে চুপিসারে টাকা বা অন্য কিছু নিয়ে নেয়, তাহলে এতে তার গুনাহ হবে না। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ ؛ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ ‘তিন শ্রেণির মানুষ শারঈ বিধিনিষেধের আওতাভুক্ত নয়- ঘুমন্ত ব্যক্তি, জাগ্রত হওয়া পর্যন্ত; শিশু, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এবং পাগল, মস্তিষ্ক সুস্থ হওয়া পর্যন্ত’ (আবূ দাঊদ, হা/৪৪০৩)।
তবে যদি সে অন্য কারো টাকা বা বস্তু চুরি করে, তাহলে তার গুনাহ না হলেও উক্ত টাকা বা বস্তু প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া আবশ্যক (ছহীহ বুখারী, হা/২৪৪৯)। আর যদি সে প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তার গুনাহ হবে। এমতাবস্থায় পিতার সাথে আপস করে নিবে। অন্যথায় বাহির থেকে উপার্জন করে দোকানে জমা করবে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
