উত্তর: নারীর জন্য পরপুরুষের সামনে নিকাব ইত্যাদি দ্বারা মুখমণ্ডল আবৃত করে পর্দা করা ফরয (আল-আহযাব, ৩৩/৫৯)। প্রথমত, একান্ত প্রয়োজন ব্যতীত এমন জায়গায় বসবাস করা উচিত নয়, যেখানে ইসলাম মেনে চললে জরিমানা প্রদান করতে হয়। দ্বিতীয়ত, যদি প্রয়োজনে এমন জায়গায় বসবাস করতেই হয়, তাহলে জরিমানা প্রদান করে হলেও পর্দার বিধান পালন করা আবশ্যক (তিরমিযী, হা/১১৭৩)। এক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে কোনো ছাড় নেই।
প্রশ্নকারী : ইশতিয়াক তানযিম
সিলেট।
