উত্তর: উক্ত ঘটনা সঠিক নয়। মূল ঘটনাটি নিম্নে দেওয়া হলো- আবূল আসওয়াদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, দুই ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বিবাদ নিয়ে এলে তিনি তাদের মধ্যে বিচার করলেন। কিন্তু যার বিরুদ্ধে বিচার হলো, সে বলল, আমাদেরকে উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু-এর কাছে নিয়ে চলুন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা উভয়ে তার কাছে যাও’। তারা উমার রাযিয়াল্লাহু আনহু-এর কাছে গিয়ে ঘটনা জানালে তিনি বললেন, সত্যিই কি এমন হয়েছে? সে বলল, হ্যাঁ। তখন উমার রাযিয়াল্লাহু আনহু তাদের অপেক্ষা করতে বলে তরবারি নিয়ে বের হয়ে সেই ব্যক্তিকে হত্যা করলেন, যে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফয়সালা মেনে নিতে অস্বীকার করেছিল। অপর ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ফিরে এসে ঘটনা জানালে তিনি বললেন, ‘আমি মনে করিনি যে উমার কোনো মুমিনকে হত্যা করার মতো দুঃসাহস করবেন’। অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ. ‘তোমার রবের শপথ! তারা মুমিন হবে না, যতক্ষণ না তারা নিজেদের বিবাদে তোমাকে বিচারক মেনে নেয়...’ (আন-নিসা, ৪/৬৫)।
প্রশ্নকারী : মোস্তফা মনোয়ার
