কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : বিয়ের সময় বর পক্ষের গাড়ি থামিয়ে মেয়ে পক্ষের লোকজন টাকা আদায় করে। এটা করা যাবে কি?

উত্তর : না, বর বা মেয়ে পক্ষের গাড়ি থামিয়ে টাকা আদায় করা যাবে না। এটা একটি সামাজিক কুসংস্কার। যা বিধর্মীদের মাধ্যমে মুসলিম সমাজে প্রবেশ করেছে। বরং তা পরিহার করা একান্ত কর্তব্য। কেননা, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে ক্বিয়ামতের দিন তার হাশর সে জাতির সাথেই হবে। ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল, সে তাদেরই অন্তর্ভুক্ত (আবুদাঊদ, হা/৪০৩১)। তিনি আরো বলেন, বলেছেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাঁড়ি লম্বা করো ও গোঁফ ছোট করো’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২; ছহীহ মুসলিম, হা/২৫৯; মিশকাত, হা/৪৪২১)।

-আব্দুছ ছবুর বিন সেকেন্দার

গুরুদাসপুর, নাটোর।


Magazine