উত্তর : যদি কোন ব্যক্তির ঋণ পরিশোধে সামর্থ্য থাকা সত্ত্বেও তা পরিশোধ না করে বা গড়িমসি করে তাহলে তা যুলুম ও শাস্তিযোগ্য অপরাধ বলে সাব্যস্ত হবে এবং ক্বিয়ামতের দিন সে আল্লাহ্র সামনে চোর হিসাবে সাক্ষাৎ করবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা যুলুম’ (ছহীহ বুখারী, হা/২২৪৭)। এছাড়াও রাসুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সামর্থ্যবান ব্যক্তি ঋণ পরিশোধে টালবাহানা করার অপরাধ তার সম্মানহানি ও শাস্তি প্রাপ্তিকে বৈধ করে’ (আবুদাঊদ, হা/৩৬২৮)। তাই এক্ষেত্রে করণীয় হল, ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিকভাবে বলপ্রয়োগ করে তাকে ঋণ পরিশোধ করতে বাধ্য করা। এক্ষেত্রে তার প্রতি বলপ্রয়োগ করা যুলুম হবে না। তবে গ্রহীতা যদি নিঃস্ব হয় তাহলে ছাড় দেওয়া ভালো (ছহীহ বুখারী, হা/৪৫৭)।
-নয়ন আহমাদ
মীরপুর, ঢাকা।
