উত্তর: বিড়ালকে ব্যবসায়িক পণ্য বানিয়ে কেনা-বেচা করা যাবে না। কেননা এটি আমাদের চারপাশে ঘোরাঘুরি করা একটি প্রাণী। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল কেনা-বেচা করতে নিষেধ করেছেন। আবূ যুবাইর বলেন, আমি জাবির রাযিয়াল্লাহু আনহু-এর নিকট কুকুর ও বিড়াল কেনাবেচা করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ধমক দিয়েছেন (ছহীহ মুসলিম, হা/১৫৬৯; আবূ দাঊদ, হা/৩৪৭৯)।
প্রশ্নকারী : সোহানা আক্তার
মোহাম্মদপুর, ঢাকা।
