কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০): আমি নিউজিল্যান্ডে পড়াশোনা করছি এবং বিবাহিত। পড়াশোনা শেষে স্ত্রীকে আমার সাথে রাখতে চাই। প্রথমে আর্থিকভাবে কিছুটা চাপ থাকবে, তাই আমার স্ত্রী টুকটাক সীমিত পর্যায়ে চাকরি করতে চাচ্ছে। তিনি পর্দা ও শালীনতা বজায় রেখে (হিজাব, মাস্ক ইত্যাদি ব্যবহার করে) কাজ করতে পারবে কি?

উত্তর: প্রথমত, নারীদের জন্য একান্ত প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া জায়েয নয় (আল-আহযাব, ৩৩/৩৩)। দ্বিতীয়ত, জীবিকার বিকল্প মাধ্যম না থাকায় যদি নারীকে ঘরের বাইরে গিয়ে চাকরি করতে হয়, তাহলে তার কর্মক্ষেত্র এমন হতে হবে যেখানে পর্দার পরিবেশ থাকবে এবং ফিতনার আশঙ্কা থাকবে না। পক্ষান্তরে, কর্মক্ষেত্র যদি এমন হয় যেখানে পর্দা লঙ্ঘন হয়, পরপুরুষের সাথে নিয়মিত কথা বলতে হয় এবং ফিতনার আশঙ্কা থাকে; তাহলে এমন জায়গায় তার চাকরি করা জায়েয নয়। নিউজিল্যান্ডের মতো দেশে নারীদের জন্য ফিতনামুক্ত ও পর্দাবান্ধব কর্মক্ষেত্র পাওয়া বিরল। এক্ষেত্রে উত্তম হলো আর্থিক সংকটাপন্ন অবস্থায় স্ত্রীকে না নিয়ে গিয়ে সচ্ছলতা আসা পর্যন্ত অপেক্ষা করা।

প্রশ্নকারী :  আবূ সাঈম

নিউজিল্যান্ড।


Magazine