উত্তর: গীবত হলো কোনো মুসলিম ভাইয়ের পশ্চাতে তার এমন দোষ-ত্রুটির কথা আলোচনা করা, যা শুনলে সে কষ্ট পায় (ছহীহ মুসলিম, হা/২৫৮৯)। গীবত অত্যন্ত জঘন্য পাপের কাজ। ইসলামী শরীআতে এটাকে হারাম করা হয়েছে এবং মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, অনুরূপভাবে গীবত করাও হারাম। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাকো; কেননা অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত, তোমরা তো তাকে ঘৃণা করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু’ (আল-হুজুরাত, ৪৯/১২)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-আমিন
রাজশাহী।
