উত্তর: গোসলের সময় সতর রক্ষা করা, অন্যের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করা উচিত। কিন্তু পুকুর বা নদী তথা খোলা জায়গায় গোসল করলে নিজেকে আড়াল করা সম্ভব হয় না। ই‘য়ালা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খোলা প্রান্তরে (জনসমক্ষে) লুঙ্গি বা কোনো আবরণ ছাড়া গোসল করতে দেখলেন। তখন তিনি মিম্বারে আরোহণ করলেন। অতঃপর আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন। এরপর বললেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল ও আড়ালকারী, তিনি লজ্জাশীলতা ও পর্দা (আবৃত থাকা) ভালোবাসেন। অতএব, তোমাদের কেউ যখন গোসল করবে, তখন সে যেন নিজেকে আড়াল করে (পর্দা করে) গোসল করে’ (আবূ দাঊদ, হা/৪০১২)।
প্রশ্নকারী : সাদিদ মাহমুদ
বরিশাল চৌমাথা।
