উত্তর: ইদ্দতের মাঝে একই তুহূরে তালাক দিলে সেই তালাক সংঘটিত হবে না (ছহীহ মুসলিম, হা/১৪৭২)। সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী দুই তালাক সংঘটিত হয়েছে এবং স্ত্রী তার স্বামীর জন্য এখনও হালাল রয়েছে। যদি স্বামী তাকে ফিরিয়ে নিতে চায়, তাহলে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারে (আশ-শারহুল মুমতি, ১৩/৯৪)। তালাক দেওয়ার পর ৯০ দিন স্বামী কিছু না বললে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাই এখন ফিরিয়ে নিতে হলে নতুন বিবাহ হতে হবে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
