উত্তর: আমাদের রাসূল মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ঈমান আনার পাশাপাশি অন্যান্য নবী ও রাসূলগণের প্রতি ঈমান আনা এবং তাদেরকে সম্মান করা ফরয (আল-বাকারা, ২/২৮৫)। বর্তমানে ইসলামের নামে অনৈসলামিক কার্টুন ও ভিডিওগুলোতে বিভিন্ন নবী ও রাসূলগণের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে, যা চরম পর্যায়ের ধৃষ্টতা ও ঈমান ভঙ্গের অন্যতম কারণ। শিক্ষণীয় বিষয় রয়েছে বলে সরলমনা মুসলিমদের প্রতিনিয়ত ধোঁকা দেওয়া হচ্ছে এবং তাদের ঈমান ধ্বংস করার ভয়ংকর ষড়যন্ত্র করা হচ্ছে। শিক্ষণীয় বিষয় থাকলেই কোনো কাজ জায়েয হয়ে যায় না, বরং সামান্য হারাম উপাদান থাকলেই সেটা হারাম সাব্যস্ত হয়।
প্রশ্নকারী : মোহাম্মদ রাকিবুল ইসলাম
মোল্লাহাট, বাগেরহাট।
