উত্তর: করযে হাসানা বা সূদমুক্ত ঋণ প্রদান অত্যন্ত ফযীলতপূর্ণ কাজ। আবূ উমামা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে, ছাদাকার নেকী ১০ গুণ আর করযে হাসানার নেকী ১৮ গুণ’ (শুআবুল ঈমান, হা/৩৫৬৬; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৯০০)। এমন ফযীলতপূর্ণ কাজে নির্দিষ্ট হারে সার্ভিস চার্জ বা সেবা মাশুল যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। সার্ভিস চার্জের মুখাপেক্ষী হয়েই যদি ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করতে হয়, তাহলে এমন কার্যক্রম পরিচালনার প্রয়োজন নেই। অতএব, ঋণ পরিশোধ করার সময় নির্দিষ্ট হারে সার্ভিস চার্জ যুক্ত করা সূদের আওতাভুক্ত। আর যে পদে চাকরি করলে সূদ সংশ্লিষ্ট কাজ করতে হয়, সে পদে চাকরি করা জায়েয নয় (আবূ দাঊদ, হা/৩৩৩৩)।
প্রশ্নকারী : জুবায়ের মাহবুব জাবেদ
সিলেট।
