উত্তর: ইচ্ছা-অনিচ্ছায় যেকোনো অবস্থায় অর্থের বিনিময়ে বা বিনামূল্যে মন্দির, প্রতিমা বা শিরক-সংক্রান্ত উপাসনালয় নির্মাণ, সংস্কার বা এমন কাজে অংশ নেওয়া যা সরাসরি তাদের উপাসনাকে সহায়তা করে—এ ধরনের কাজ হারাম এবং এর বিনিময়ে পারিশ্রমিক নেওয়া বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেককাজ ও তাক্বওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। মুসলিমদের জন্য কাফেরদের উৎসব বা তাদের ধর্মীয় নিদর্শন (শাআইর)-সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা বৈধ নয় (ইকতিদাউছ-ছিরাতিল মুস্তাকীম, ১/৪২৫)। সুতরাং মন্দিরে বা তাদের উপাসনার যে কোনো স্থাপনায় কাজ করা এবং তার পারিশ্রমিক নেওয়া হারাম।
প্রশ্নকারী : সিজান আহমেদ
কুষ্টিয়া।
