উত্তর: এক্ষেত্রে নারীরা প্রশিক্ষণ দিবে এবং নারীরাই প্রশিক্ষণ নিবে; প্রশিক্ষক নারী বিধর্মী হলেও। পুরুষ ইন্টার্নের এ প্রশিক্ষণ নেওয়া বৈধ নয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো নারী অন্য নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না’ (ছহীহ মুসলিম, হা/৩৩৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মহিলারা ঢেকে রাখার বস্তু’ (তিরমিযী, হা/১১৭৩)।
প্রশ্নকারী : মো. রবিউল ইসলাম
সদর, নীলফামারী।
