উত্তর: ব্যবসায় মুনাফা অর্জনের সীমা নেই মানে এই নয় যে, ক্রেতাকে ঠকিয়ে মাত্রাতিরিক্ত চড়া মূল্যে পণ্য বিক্রি করা যাবে। এমন করলে তা হারাম হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من غشنا فليس منا ‘যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। অতএব, বাজারদর ও ক্রয়মূল্যের সাথে মিল রেখে স্বাভাবিক নির্ধারিত মাত্রায় লাভ করতে হবে, যাতে ক্রেতা একই পণ্যের সঠিক মূল্য জেনে নিজেকে ধোঁকাগ্রস্ত মনে না করে।
প্রশ্নকারী : মো. নাছিম আহমেদ
ছাতিহাটী, ছাতিহাটী-১৯০০, কালিহাতী, টাঙ্গাইল।
