উত্তর: নিজের একান্ত প্রয়োজন বা দ্বীনী প্রয়োজন ব্যতীত ছবি তোলা বা ভিডিও করা জায়েয নয়। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় যারা এই ছবিগুলো অঙ্কন বা তৈরি করে তাদেরকে কিয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে। তাদেরকে বলা হবে, তোমরা যাদের ছবি তৈরি করেছ, তাদেরকে জীবিত করো’ (ছহীহ বুখারী, হা/৫৯৫১)।
মৃত ব্যক্তির ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ তার অপ্রয়োজনে তোলা ছবি বা ভিডিও এর কারণে তাকে শাস্তি প্রদান করা হতে পারে। এজন্য তার অপ্রয়োজনে তোলা ডিজিটাল ছবি পাওয়া গেলে তা ডিলিট করা আর প্রিন্ট ছবি পাওয়া গেলে তা ছিঁড়ে ফেলা উচিত।
প্রশ্নকারী : সোহেল
সৈয়দপুর, নীলফামারী।
