সওয়াল-জওয়াব
প্রশ্ন (৩৭): স্বামী কোনো বই বা কাগজ থেকে পড়ে স্ত্রীর সামনে ‘তোমাকে তালাক দিলাম’ বলে উচ্চারণ করেন, কিন্তু তাঁর উদ্দেশ্য কেবল লেখাটি পড়া বা অনুকরণ করা, বাস্তবে তালাক দেওয়ার নিয়্যত নেই। এমতাবস্থায় কি তালাক হবে? দ্বিতীয়ত, স্ত্রী সন্দেহ করে বলে, আমাদের মনে হয় ডিভোর্স হয়ে গেছে। তখন স্বামী উত্তর দেয়, হুম, আমাদের ডিভোর্স; কিন্তু তার উদ্দেশ্য এটা বুঝানো যে, না, ডিভোর্স হয়নি, শুধু কথার ধরনে এমন বলা। আমাদের কুমিল্লার দিকে এমন ভাষা দিয়ে বুঝায় যে, তালাক হয় নাই। এই অবস্থায় কি তালাক হবে? - Al-itisam